রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জাতীয় ক্রিকেট লিগ:বরিশালের আশরাফুলের ব্যাটে রান

রিপোর্টারের নাম / ৩২৬ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

বরিশালে জাতীয় ক্রিকেট লিগের প্রথম দিনে স্বাগতিক দল অলআউট হয়ে গেছে ২৪১ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অভিজ্ঞ মোহাম্মদ আশরাফুল।

দিনের শুরু থেকেই ঢাকা মেট্রোর বোলাররা চাপে রেখেছিল স্বাগতিকদের। একের পর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বরিশাল। একপ্রান্ত ধীরগতির ব্যাটিং করছিলেন আশরাফুল।

কিন্তু হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে তিনিও সাজঘরে ফিরে যান। ১৩৪ বলে ৬ বাউন্ডারিতে ৪৮ রান করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। শেষ দিকে সোহাগ গাজীর ৪৫ ও আবু সায়েমের ৪৬ রানে বরিশাল আড়াইশর কাছাকাছি যেতে পেরেছে। ৭৬ ওভারে তারা অলআউট হয়েছে ২৪১ রানে।

জবাবে প্রথম দিন শেষে ঢাকা মেট্রোর সংগ্রহ এক উইকেটে ২৯ রান। ৭ রানে আউট হয়েছেন আনিসুল ইসলাম। জাহিদুজ্জামান খান ১০ এবং শামসুর রহমান শুভ ১২ রানে অপরাজিত আছেন।

সংক্ষিপ্ত স্কোর
বরিশাল বিভাগ : ৭৬ ওভারে ২৪১/১০ (মইনুল ৪, মোহাম্মদ আশরাফুল ৪৮, ফজলে রাব্বি ১০, সৈকত আলী ৩৬, সোহাগ গাজী ৪৫, আবু সায়েম ৪৬, কামরুল ইসলাম রাব্বি ১০*; শহিদুল ১/২৪, আবু হায়দার রনি ৩/৩৪, আরাফাত সানি ২/৫৯, রাকিবুল হাসান ৩/৭৬, আমিনুল ইসলাম বিপ্লব ১/৩৭)

ঢাকা মেট্রো : ১২ ওভারে ২৯/১ (আনিসুল ইসলাম ৭, জাহিদুজ্জামান খান ১০*, শামসুর রহমান শুভ ১২*; মনির ১/৯)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর