মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ফেনসিডিলসহ শেবাচিমের ‍চিকিৎসক আটক

রিপোর্টারের নাম / ২৪১ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২২ মার্চ, ২০২১

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক অনিক বনিককে ফেনসিডিলসহ আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল বিশ্ববিদ্যালয় মোড়ে চেকপোস্ট চলাকালে অনিকের দেহ তল্লাশি চালিয়ে চার বোতল ফেনসিডিল পাওয়া যায়।

অনিক বরিশাল নগরীর ভাটিখানার বাসিন্দা। হাসপাতাল ছাড়াও নগরীর প্রাইভেট ক্লিনিক আরিফ মেমোরিয়ালেও তার চেম্বার রয়েছে। নগর গোয়েন্দা পুলিশের ‍এসআই খায়রুল আলম এসব তথ্য জানান।

রাতেই ফেনসিডিল আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানায় মামলা দায়ের করেন ‍এসআই খায়রুল আলম।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ‍আদালতের জিআরও ‍এসআই ‍আশীষ পাল বলেন, ‘আমি শুনেছি আসামি অনিক ‍অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‍এ কারণে ‍আদালতে ‍আনা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর