মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

উজিরপুরে বাল্যবিয়ের আয়োজন করায় বাবার কারাদণ্ড, মায়ের অর্থদণ্ড

রিপোর্টারের নাম / ২৮৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২০ মার্চ, ২০২১

মেয়েকে বাল্যবিয়ে দেওয়ার আয়োজন করায় কনের বাবাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও মাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের নরসিংহা গ্রামের।

বৃহস্পতিবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে নরসিংহা গ্রামের আবুল কালাম ফকিরের কিশোরী কন্যার (১৬) সাথে একই ইউনিয়নের গাজিরপাড় গ্রামের মাদরাসা শিক্ষক রবিউল ইসলামের বিয়ের আয়োজন চলছিলো। বাল্যবিয়ে আয়োজনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী থানা পুলিশ নিয়ে কনের বাড়িতে হাজির হন। এসময় বিয়ের রেজিষ্ট্রার (কাজী) কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত বিয়ে বন্ধ করে কনের বাবা আবুল কালামকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও মা লতিফা বেগমকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন। শুক্রবার সকালে দণ্ডপ্রাপ্তকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর