রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন মেয়র!

রিপোর্টারের নাম / ২৬৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২ জুলাই, ২০১৯

অনলাইন ডেস্ক :: নতুন মডেলের অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সোমবার বিকেলে নগরভবনে নতুন মডেলের অটোরিকশা দেখে সেটির চালকের আসনে বসে পড়েন মেয়র।

এরপর নগরভবনের সামনে থেকে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী ঘুরে পুনরায় নগর ভবনে ফেরেন মেয়র লিটন। যাবার পথে চালকের আসনে থাকলেও ফেরার পথে চালকের পাশের আসনে বসেন তিনি।

এসময় অটোরিকশার যাত্রী হন কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী ও আবদুল মোমিন। পথে হাত নেড়ে নগরবাসীকে শুভেচ্ছাও জানান লিটন।

মেয়রের অটোরিকশা চালনার ভিডিও মুঠোফোনে ধারণ করেন কেউ কেউ। এরপর তা ভাইরাল হয়ে যায়।

এদিকে, খোঁজ নিয়ে জানা গেছে, নতুন মডেলের এই অটোরিকশাটি সৌরবিদ্যুৎ চালিত। বাংলাদেশে তৈরি এ অটোরিকশার দাম দুই লাখ ৭০ হাজার টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর