রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পাথরঘাটায় ৬ তক্ষকসহ ব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম / ৩০১ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

বরগুনার পাথরঘাটায় ছয়টি তক্ষকসহ রিয়াজ আকন (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড।

বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকখালি সংলগ্ন এলাকা থেকে তক্ষকসহ তাকে আটক করা হয়। উপজেলার মানিককালি গ্রামের ইসমাইল আকনের ছেলে।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মানিকখালি সংলগ্ন এলাকায় তক্ষক বিক্রি হয় এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে রিয়াজ আকন (৪০) নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি বাক্সের ভেতরে ছয়টি তক্ষক উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের পাথরঘাটার স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার বলেন, মানিকখালি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছয়টি তক্ষকসহ ব্যবসায়ীকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা প্রক্রিয়াধীন। বন বিভাগের কর্মকর্তাদের কাছে উদ্ধারকৃত তক্ষকগুলো হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর