বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

২৪ ঘণ্টায় মৃত্যু কমে ১১, শনাক্ত ১৮৬৫

রিপোর্টারের নাম / ১৭৯ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ আটজন এবং নারী তিনজন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে দেশে এ মহামারিতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬০৮ জন। একই সময়ে নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৮৬৫ জন।

বুধবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৪৮১ জনের নমুনা সংগ্রহ ও ২৪ হাজার ২৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ লাখ ২৮ হাজার ২৬৯টি। এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬৫ জন।

একই সময়ে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৫১০ জন। এ নিয়ে দেশে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ৫ লাখ ১৫ হাজার ৯৮৯ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১১ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্র্ধ্ব আটজন রয়েছেন। বিভাগওয়ারী দিক থেকে মৃত ১১ জনের মধ্যে ঢাকা বিভাগে আটজন, চট্টগ্রামের একজন, খুলনার একজন এবং সিলেট বিভাগের একজন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর