বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

দুই মাস আগে ডিভোর্স, বাসা থেকে ইঞ্জিনিয়ারের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম / ১৬৯ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকার একটি বাসা থেকে শওকত আলী (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ মমিনুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে বনশ্রী বি ব্লকের ৬ নম্বর রোডের ৩৪ নম্বর বাসায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে, ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।’

এ বিষয়ে নিহতের ভাগিনা ফয়সাল বলেন, ‘আমার মামা একটি কোম্পানিতে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। দুই মাস আগে মামা-মামির ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন।’

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর