মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে নারী মাদক বিক্রেতার যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম / ২১৪ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

বরিশালে মাদক মামলায় জাহানারা বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৫ মার্চ) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত জাহানারা সাতক্ষীরা জেলা সদর উপজেলার দক্ষিণ জুবরিয়া এলাকার দাউদ সরদারের স্ত্রী বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ডিএডি আলমগীর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বরিশাল নগরের রুপাতলী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ জাহানারাকে আটক করে।

জিজ্ঞাসাবাদে জাহানারা বিভিন্ন জেলায় মাদক বিক্রির কথা স্বীকার করেন। এ ঘটনায় ওইদিনই কোতোয়ালি মডেল থানায় তাকে অভিযুক্ত দেখিয়ে মামলা দায়ের করা হয়।

একই বছরের ১৪ নভেম্বর মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মনোয়ারা খাতুন আদালতে চার্জশিট জমা দেন।

রাষ্ট্রপক্ষ সাতজনের সাক্ষ্য প্রদান করতে সক্ষম হয়। সাক্ষী প্রমাণে দোষী সাব্যস্ত হলে আদালত আসামিকে এ দণ্ড দেন।

রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর