রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চরফ্যাশনে সংঘর্ষের ঘটনায় পুলিশসহ ৫জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম / ২৮২ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে পুলিশ কনষ্টেবলের হামলায় ৩জন আহত হয়েছে। এই ঘটনায় চরফ্যাশন থানায় মামলা দেয়া হলে পুলিশ মামলা গ্রহণ করেননি। মনির হোসেন বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রবিবার (১৪মার্চ) বিকেলে পুলিশ কনষ্টেবল আক্তার হোসেনসহ ৫জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। আদালত চরফ্যাশন থানাকে মামলাটি এফআইর করার জন্যে নির্দেশ প্রদান করেন। মামলার বিবরনীতে জানা যায়, উপজেলার আবদুল্লাহপুরে তাদের জমিজমার বিরোধকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (১১মার্চ) বেলা ১২টায় প্রতিপক্ষ সিদ্দিক তালুকদারের বাড়ির উঠোনের সরকারি টিউবওয়েল থেকে তার মেয়ে খুকুমনি (২১) পানি আনতে গেলে সিদ্দিক তালুকদার ও তার স্ত্রী বিবি মরিয়ম এবং তার ছেলে বরিশাল বাকরগঞ্জ কলসকাঠি ইউনিয়ন ক্যাম্পের পুলিশ সদস্য আকতার হোসেনসহ তার ভাই হাবিব ও ভাবি শাহিনা বেগম খুকুমনি কে মারধর ও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় মনিরউদ্দিন ও তার স্ত্রী হাজেরা বেগম (৩৫) ডাক চিৎকার শুনে মেয়েকে উদ্ধার করতে গেলে তাদেরকে ও অস্ত্র সস্ত্র ও লাঠি সোটা দিয়ে মারধর করে গুরুতর আহত করে বলে তিনি অভিযোগ করেন। তবে এ হামলার ঘটনায় কোনো সম্পৃক্ততা নেই বলে পুলিশ সদস্য আকতার হোসেন ও তার পরিবার দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর