রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কাউখালীতে দিন-রাত ২৪ঘন্টা জনসেবায় মটরসাইকেল ফ্রি সার্ভিস দিচ্ছেন মেম্বার রুবেল রিয়াজী

রিপোর্টারের নাম / ২৯২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১০ মার্চ, ২০২১

কাউখালী প্রতিনিধি ॥ পিরোজপুরের কাউখালীতে দিন-রাত ২৪ঘন্টাই জনসেবায় মটরসাইকেল পরিবহন ফ্রি সার্ভিস দিয়ে আসছেন কাউখালী সদর ইউনিয়নের ২নং সদর ওয়ার্ডের মেম্বার মোঃ রিয়াজুল ইসলাম রুবেল রিয়াজী।

গত একবছর যাবৎ মেম্বর রুবেল রিয়াজীর ব্যাক্তিগত অর্থায়নে মটরসাইকেলটি ক্রয়করে কাউখালী উপজেলারবাসীর জন্য জনসেবায় মটরসাইকেল পরিবহন ফ্রি সার্ভিস দিয়ে থাকেন।

তিনি জরুরী ভিত্তিতে যে কাজগুলো করে থাকেন তার মধ্যে বাসা-বাড়ীতে কেউ অসুস্থ হয়ে পড়লে হাসপাতাল বা ক্লিনিক থেকে দ্রুত ডাক্তার নিয়ে আসেন এবং গভীর রাতে ঔষধ প্রয়োজন হলে বিভিন্ন ফার্মেসী খুঁেজ ঔষধ নিয়ে আসেন।

বৃদ্ধ অথবা অসুস্থ লোক এবং অতিব জরুরী কাজে সময়মত যাওয়ার ব্যবস্থা না থেকে তখন তাদেরকে মটরসাইকেলে করে নিজ গন্তব্যে পৌছে দিচ্ছেন ।

কাউখালী উপজেলার সরকারী-বেসকারী জনসচেতনতামূলক সকল প্রচার, নিখোঁজ সংবাদ সমূহ ও উপজেলার কেউ মারা গেলে মটরসাইকেল করে হ্যান্ডমাইক দিয়ে জানাজা নামাজের প্রচার করে থাকেন।

এছাড়া কাউখালী উপজেলার জনসাধারণ বিভিন্ন জেলা থেকে রাজাপুর বাপাইস মোড়, নৈকাঠী, চৌরাস্তা, বেকুটিয়া ফেরিঘাট, আমরাজুড়ী ফেরিঘাটে পরিবহন থেকে গভীর রাতে নেমে নিজ গন্তব্যে পৌছার মত কোন গাড়ী না পেলে মেম্বর রুবেল রিয়াজীকে ফোন দিলে তিনি সাথে সাথেই স্থানে গিয়ে তাদেরকে নিয়ে নিজ গন্তব্যে ফ্রি সার্ভিসে পৌছে দিচ্ছেন।

মেম্বার রুবেল রিয়াজী বলেন, মানুষ মানুষের সেবার জন্য, জীবন জীবনকে বাচাঁনোর চেষ্টার জন্য আমরা সকলে এই মৌলিক মূল মন্ত্রে উজ্জিবীত হয়ে একে অপরের পরিপূরক হয়ে একদেহ, একআত্মা, একপ্রাণ, হয়ে মানবতা-মানবিকতাকে জাগ্রত করে একে অপরের সুখে-দুঃখের সাথী হতে পারি সেটিই হোক আমাদের মূল লক্ষ্য কিংবা শপথ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর