শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

করোনার ভ্যাকসিন নিলেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম / ২৪৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে এ ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। এসময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী দেশবাসীকে মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সকালে দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী ভ্যাকসিন নেন শেখ রেহানা।

গত ২৭ জানুয়ারি দেশে বহুল প্রতীক্ষিত ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়। সেদিন এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স প্রথম ভ্যাকসিন নেন।

ভ্যাকসিনের গণপ্রয়োগ শুরু হয় গত ৭ ফেব্রুয়ারি। তারপর থেকে এ পর্যন্ত ৩৫ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর