রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রাজাপুরে মাদক সেবনে বাঁধা দেওয়ায় স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম / ৩৫১ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ৫ মার্চ, ২০২১

রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুর উপজেলার পিংড়ী মোবারক কাঠী এলাকায় মাদক সেবনে বাঁধা দেওয়ায় মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় ব্যবসায়ী মো. নুরুল হক (৪০) ও তার স্ত্রী কামনা বেগম (৩৫) কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৩ মার্চ) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত নুরুল হক উপজেলার পিংড়ী (মোবারক কাঠী) এলাকার মৃত. আ: রব সিকদারের ছেলে।

আহতদের মধ্যে নুরুল হক রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তার স্ত্রী কামনা বেগমের হাতের আংঙ্গুল ও রগ কেটে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নুরুল হক জানান, স্থানীয় তারিকুল ইসলাম রিয়াজ মৃধার ছেলে হৃদয় মৃধা (১৭), নুরু হাওলাদারের ছেলে রায়হান (১৭) ও তার সাংঘপাঙ্গদের নিয়ে কিছুদিন যাবৎ আহত নুরুল হকের বসতঘরের পিছনে গিয়ে মাদক সেবন আসছে।

এ বিষয়ে গত বুধবার মাদক সেবনকারীদের সেখানে আসতে ও মাদক সেবন করতে নিষেধ করায় মাদকসেবীরা ক্ষিপ্ত হয়ে নুরুল হককে কুপিয়ে আহত করে তার ডাকচিৎকারে স্ত্রী কামনা বেগম এগিয়ে আসলে তাকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে।

 

এ বিষয়ে অভিযুক্তদের কাউকে না পাওয়া গেলেও অভিযুক্ত হৃদয় মৃধার পিতার কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনার সাথে হৃদয় সম্পৃক্ত নন।

 

রাজাপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রাহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর