বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল-জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার

রিপোর্টারের নাম / ১৯২ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৩ মার্চ, ২০২১

উজিরপুরে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দিন হায়দার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আজ আমরা স্বাধীন ভাবে কথা বলতে পারছি।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রোল মডেল তৈরী করেছেন। তিনি আরো বলেন, সকলের সমন্বিত সহযোগিতায় উন্নতশীল বাংলাদেশ গঠনে উজিরপুর অগ্রণী ভূমিকা পালন করবে।

২ মার্চ মঙ্গলবার বেলা ১২টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহকারী পুলিশ সুপার(উজিরপুর সার্কেল) আবু জাফর মোঃ রহমতউল্লাহ, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্র্তী,

উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ সরদার,

ওসি জিয়াউল আহসান, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহাদাত হোসেন প্রমূখ। নবাগত জেলা প্রশাসকের আগমনকে ঘিরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। ফুলে ফুলে শোভিত করা হয় তাকে।

এ সময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, গ্রাম পুলিশ সমিতি, ইউনিয়ন চেয়ারম্যান, প্রেসক্লাব, বামরাইল ইউনিয়ন পরিষদ, পৌর কাউন্সিলরদের পক্ষ থেকে পৃথক পৃথক ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পরে জেলা প্রশাসক মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত হতদরিদ্রদের ঘর ও তারাবাড়ির উগ্র তারা মন্দির পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর