বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত-৩

রিপোর্টারের নাম / ২০০ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১

বরিশাল নগরীতে মোটর সাইকেল ও ভ্যানগাড়ির মুখোমুখী সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

সোমবার রাত সোয়া ১০ টার দিকে বিএমপি উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) কার্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে বরিশাল কমার্শিয়াল কলেজের সামনে দিয়ে যাচ্ছিল।

হঠাৎ করেই সড়কের পাশ দিয়ে যাওয়া একটি ভ্যানগাড়িতে ধাক্কা দিলে ভ্যান চালক ও মোটর সাইকেলের আরোহী দুই যুবক সড়কে ছিটকে পড়ে।

এতে ওই দুই যুবক মারাত্মক আহত হয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছিল। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

এছাড়া ভ্যান চালক পলিটেকনিক এলাকার জনৈক বাসিন্দা (৫০) আহত হয়। স্থানীয়রা এবং সিটিএসবি’র এএসআই মাসুম তাৎক্ষণিক আহতদের দ্রুত চিকিৎসার জন্য শেবাচিম হাসপাতালে পাঠান।

সিটিএসবি’র এএসআই মাসুম জানান, সংগীয় মোটরসাইকেল দুটি দুর্ঘটনার পরপরই দ্রুত পালিয়ে যাওয়ায় আহতদের কারো পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর