বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ১ মার্চ, ২০২১

বরিশাল নগরীর কালিবাড়ি রোড থেকে ফেনসিডিলসহ আটক মাদক কারবারি কামরুজ্জামান হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর আসামি মজিবর রহমান বাবুল ওরফে বিসিক বাবুলকে খালাস দেয়া হয়।

দণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান বাকেরগঞ্জ উপজেলার হলতা হাওলাদার বাড়ির মৃত ইছহাক হাওলাদরের ছেলে। তিনি নগরীর কালিবাড়ি রোডে ভাড়া বাসায় বসবাস করতেন।

আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, ২০১৩ সালের ৩১ মার্চ নগর গোয়েন্দা পুলিশের এসআই জাহিদুল তার সঙ্গীয় ফোর্স নিয়ে কালিবাড়ি রোডের প্রথম গলিতে অভিযান চালায়। এ সময় ১০ বোতল ফেনসিডিলসহ কামরুজ্জামানকে আটক করা হয়। এ সময় তার সহযোগী বিসিক বাবুল পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে কামরুজ্জামান তার ভাড়াটিয়া বাসায় ফেনসিডিল মজুদ রাখার কথা স্বীকার করে। পরে দলটি কামরুজ্জামানের ভাড়াটিয়া বাসায় অভিযান চালিয়ে আরো ৪৪ বোতলসহ মোট ৫৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় ওই দু’জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন এসআই জাহিদুল।

একই বছর ১৬ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার এসএম মাহমুদ হাসান ওই দুজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর