রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে কাউন্সিলরের অবৈধ স্থাপনা ভেঙে গুড়িয়ে দিলো সিটি কর্পোরেশন

রিপোর্টারের নাম / ২৮৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৩০ জুন, ২০১৯

বরিশাল নগরীর বরিশাল-ঢাকা মহাসড়কের গড়িয়াপাড় এলাকায় ৩০নং ওয়ার্ড কাউন্সিলরের অবৈধ পাকা স্থাপনা গুড়িয়ে দিয়েছে সিটি কর্পোরেশন। এর আগে ওই উচ্ছেদ অভিযানে বাধা এবং কর্মচারীদের মারধরের ঘটনায় কাউন্সিলর কালাম মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করে কর্পোরেশন কর্তৃপক্ষ।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর গড়িয়ারপাড়ে কাউন্সিলর কালামের নির্মাণাধীন ৫টি দোকানের আরসিসি কাঠামো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানোর সময় কর্পোরেশনের সড়ক পরিদর্শক, কর্মচারী ও আনসার উপস্থিত ছিলেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ বলেন, সিটি কর্পোরেশনের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করায় তা গুড়িয়ে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, গত শুক্রবার একই স্থাপনায় সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালাতে গেলে বাধার সম্মুখীন হন কর্মকর্তা কর্মচারীরা। এ সময় কর্মচারীদের মারধরও করেন কাউন্সিলর কালাম। এই ঘটনায় সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শক মীর মাসুদ রানা বাদী হয়ে কালাম মোল্লাকে অভিযুক্ত করে বরিশাল মেট্রোপলিটন বিমান বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

মামলা দায়েরের পর থেকে গ্রেপ্তার এড়াতে কাউন্সিলর কালাম মোল্লা পলাতক।

লাঞ্ছিত হওয়া সড়ক পরিদর্শক রেজাউল কবির জানান, কর্পোশেনের কোনো ধরনের অনুমতি ও প্লান ছাড়াই গড়িয়ারপাড় এলাকায় কাউন্সিলরের কার্যালয়ের সামনে অন্যের জমি দখল করে বেশ কয়েকটি স্টল তৈরির কাজ শুরু করা হয়। এ ধরনের অভিযোগ পেয়ে সেখানে গিয়ে কাজ বন্ধ করার জন্য সংশ্লিষ্টদের বলা হয়। এ সময় স্থানীয় কাউন্সিলর কালাম মোল্লা আমাকে ও আমার সাথে থাকা অপর সড়ক পরিদর্শক মাসুদ রানাকে তার কার্যালয়ে ডেকে নিয়ে কেন এবং কার নির্দেশে কাজ বন্ধ করছি তা জিজ্ঞাসা করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এ নিয়ে বাকবিতণ্ডা হলে এক পর্যায়ে আমাদের দুজনকে মারার চেষ্টা চালানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর