রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলা পৌর নির্বাচন: দফায় দফায় সংঘর্ষ আহত ১২

রিপোর্টারের নাম / ২৫৭ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

ভোলায় পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

এসময় দোকান, গাড়ি ও নির্বাচনি অফিস ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা শহরের ৬ নম্বর ওয়ার্ডের ওয়েস্টার্ন পাড়ায় কাউন্সিলর প্রার্থী আব্দুর রব এবং ওমর ফারুকের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় একটি দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

অপরদিকে শহরের ৫ নম্বর ওয়ার্ডের কালীখোলা নামক স্থানে এফরানুর রহমান এবং মিজানুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

 

এসময় একটি নির্বাচনি অফিস ও অটোরিকশা ভাঙচুর করা হয়। উভয় ঘটনায় অন্তত ১২ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ, কোস্ট গার্ড, ডিবি পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে শহরের প্রতিটি ওয়ার্ডে টান টান উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর