মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মাদক উদ্ধারে শ্রেষ্ঠ ডিবি অফিসারকে ক্রেষ্ট প্রদান

রিপোর্টারের নাম / ১৮৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

শামীম আহমেদ ॥ মাদক উদ্ধারে রেঞ্জের শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই আসাদুজ্জামান খান।

বৃহস্পতিবার সকালে বরিশাল রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বরিশাল রেঞ্জের চৌকস ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম (বার) গত জানুয়ারি মাসে মাদক উদ্ধারে “শ্রেষ্ঠ ডিবি অফিসার” হিসেবে এসআই আসাদুজ্জামান খানকে নির্বাচিত করেন।

পরে শ্রেষ্ঠ ডিবি অফিসারকে সম্মাননা সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় অতিরিক্ত ডিআইজি মোঃ এহসান উল্লাহ, ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সরকার কায়সারসহ রেঞ্জের ছয় জেলার পুলিশ সুপারগণ এবং ডিআইজি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, এরপূর্বে এসআই মোঃ আসাদুজ্জামান খান জেলার গৌরনদী মডেল থানার কর্মরত থাকাকালীন সময় মাদক ব্যবসায়ীদের কাছে সে মুর্তিমান আতঙ্ক ছিলেন।

সেসময়ও মাদক উদ্ধারের জন্য তিনি জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি (আসাদুজ্জামান) ভোলার জেলায় ডিবি’র এসআই হিসেবে সুনামের সাথে কর্মরত রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর