বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন রুটিন প্রকাশে ৩ দিনের আল্টিমেটাম

রিপোর্টারের নাম / ২৫৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রকাশিত পরীক্ষার রুটিন মানতে নারাজ আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামী তিন দিনের মধ্যে পরীক্ষার নতুন রুটিন প্রকাশের আল্টিমেটাম দিয়ে তারা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এর আগে এদিন সকালে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নেয়ার চেষ্টা করলে ১০ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। এরপর শিক্ষার্থীরা শাহবাগ থেকে সরে যান।

এদিকে, বেলা দেড়টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও পুলিশের বাধায় তারা সেখানে বেশিক্ষণ থাকতে পারেননি।

পরে সেখান থেকে সরে গিয়ে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন তারা।

এ সময় আন্দোলনকারীদের এক মুখপাত্র বলেন, ‘আমাদের দাবি না মানা হলে এবং আটকদের ছেড়ে না দিলে আগামী রোববার থেকে কঠোর আন্দোলন করা হবে।’

এদিকে, স্থগিত থাকা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা আগামী ২৪ মে থেকে শুরু হবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রকাশিত নতুন রুটিনে বলা হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত রুটিনে বলা হয়েছে, ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ, ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বসহ অন্যান্য সব প্রফেশনাল কোর্সের স্থগিত পরীক্ষা ২৪ মে থেকে শুরু হবে।

এছাড়া ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি কার্যক্রম আগামী ৮ জুন থেকে শুরু হবে। শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর