মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

চরমোনাই পীরের মাহফিল শুরু মুসুল্লিদের ঢল

রিপোর্টারের নাম / ১৫৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

দেশের অন্যতম মুসলিম জমায়েত বরিশালের চরমোনাইতে বার্ষিক মাহফিল শুরু হয়েছে আজ বাদ জোহর। আগামী শনিবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে। ইতোমধ্যে মাহফিল প্রাঙ্গণে পীরের অনুসারীরা পৌঁছেছেন।

চরমোনাই পীর মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম আমবয়ানের মাধ্যমে মাহফিলের সূচনা করেন। মাহফিলে অংশ নিতে এরই মধ্যে কীর্তনখোলা নদীতীরের চরমোনাই মাদরাসার মাঠসহ আশপাশের এলাকাজুড়ে সমবেত হয়েছেন মুসল্লিরা।

মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশ-র‍্যাবসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন।

চরমোনাই পীরের মাহফিলে প্রতি বছর কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। এবারো নির্ধারিত মাঠের সামিয়ানার নিচে জায়গা নিতে ২-৩ দিন আগে এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রতিবছরই সামিয়ানা উপচে কয়েক কিলোমিটারের মধ্যে আশপাশের বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসুল্লিরা অবস্থান নেন।

তিন দিনের এই মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত আলেম-ওলামারা গুরুত্বপূর্ণ বয়ান দেবেন। মাহফিল চলাকালে প্রতিদিন বাদ ফজর ও মাগরিবের পর চরমোনাই পীর মুফতি রেজাউল করীম মুরিদীন মুহিব্বিনের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করবেন।

তিনি মোট ৫টি বয়ান করবেন। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর