রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাংলাদেশি সিনেমায় প্রসেনজিৎ

রিপোর্টারের নাম / ২৫৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২১

পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি। বাংলাদেশেও রয়েছে তার জনপ্রিয়তা। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ২০১৬ সালে ‘শঙ্খচিল’ সিনেমায় দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর এবার দেশের প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার ‘ব্যাংক ড্রাফট’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন প্রসেনজিৎ।

রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান বলেন, ‘প্রসেনজিৎ চ্যাটার্জি আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমায় অভিনয় করবেন। তার সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। সিনেমাটির গল্প রেডি। খুব শিগগির এর দৃশ্যধারণ শুরু করব। তার সঙ্গে নায়িকা হিসেবে থাকবেন সোহানা সাবা।’

 

শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে ‘ব্যাংক ড্রাফট’ নামের এই সিনেমা নির্মাণ করবেন শামীম আহমেদ রনী। এর আগে প্রসেনজিতের বিপরীতে অভিনয় করেন জয়া আহসান। ওপার বাংলার সিনেমা ‘রবিবার’ তাদের একসঙ্গে দেখা যায়। এদিকে ওপার বাংলার ‘ষড়রিপু’ নামের সিনেমায় অভিনয় করেন সোহানা সাবা। ২০১৬ সালের ৩ জুন মুক্তি পায় এটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর