বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

কুয়েতে চিকিৎসা সহায়তা শেষে দেশে সেনাবাহিনীর মেডিকেল টিম

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১

কুয়েতে চিকিৎসা সহায়তা প্রদান শেষে মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দেশে ফিরেছে সেনাবাহিনীর ১০০ সদস্যের (৩০ জন ডাক্তার এবং ৭০ জন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট) একটি বিশেষায়িত মেডিকেল টিম। তারা দীর্ঘ ১০ মাস কুয়েতে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশংসনীয় ভূমিকা পালন করেন।

কুয়েত সরকারের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জরুরি ভিত্তিতে এই বিশেষায়িত মেডিকেল টিম গত বছরের ১০ এপ্রিল এবং ১২ এপ্রিল দেশটিতে পাঠান। কুয়েতে অবস্থানকালে মেডিকেল টিমটি সেখানে বিভিন্ন হাসপাতালে প্রায় ৭ হাজার জন করোনা পজিটিভ রোগীর সরাসরি চিকিৎসা সেবা দেন।

কুয়েতের আমির, স্বাস্থ্যমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীসহ দেশটির জনসাধারণ বিশেষায়িত এই মেডিকেল টিমের দৃষ্টান্তমূলক অবদানের ভূয়সী প্রশংসা করেন। কুয়েতে থাকাকালে বিশেষায়িত মেডিকেল টিমটি প্রধানত কুয়েতের সর্ববৃহৎ করোনা হাসপাতাল (কুয়েত ফিল্ড হাসপাতাল, মিশরেফ), অন্যান্য ফিল্ড হাসপাতাল (ফারওয়ানিয়া, মাহবুলা ও জিলিব আল সোয়াইথ হাসপাতাল) এবং সামরিক হাসপাতালের বিভিন্ন কোভিড আইসিইউ, মেডিসিন ওয়ার্ড, ইমারজেন্সি ওয়ার্ড ও কোয়ারেন্টাইন সেন্টারে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিল। এর পাশাপাশি বিশেষায়িত এই টিম কুয়েতে মোতায়েনরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদেরও চিকিৎসা সেবা দেয়।

 

উল্লেখ্য, দায়িত্ব পালনকালে টিমের ১৪ জন সদস্য করোনা রোগে আক্রান্ত হন ও পরবর্তীতে সুস্থ হয়ে পুনরায় চিকিৎসা সেবায় যোগ দেন।

বাংলাদেশ সেনাবাহিনী ১৯৯১ সাল থেকে যুদ্ধবিধ্বস্ত কুয়েতের পুনর্গঠনের জন্য দুটি বিশেষায়িত ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট নিয়ে কুয়েতে যাত্রা শুরু করে। বর্তমানে সর্বমোট ১১টি কন্টিনজেন্টের ৫ হাজার ২৫৪ জন সদস্য কুয়েত পুনর্গঠনের কাজে সেখানে মোতায়েন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর