রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম / ২৮৪ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রকের (চলতি দায়িত্ব) দফতর বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানিয়েছে।

বিশ্ববিদ্যালয়টির উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) সাজ্জাদ উল্লাহ মো. ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের চলমান সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

ববির প্রক্টর সুব্রত কুমার দাস জানান, সরকারি নির্দেশনা মোতাবেক বিশ্ববিদ্যালয়ের চলমান স্নাতক (সম্মান), স্নাতকোত্তরসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে। অবশ্য অনলাইনে ক্লাস চলবে।

উল্লেখ, করোনা পরিস্থিতিতে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর ববির বিভন্ন বিভাগের পরীক্ষা শুরু হয় গত ২৮ ডিসেম্বর। এর আগে করোনার কারণে গত ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর