বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত।

রিপোর্টারের নাম / ৩২৩ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

পটুয়াখালীর কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভ সূচনা হয়। তবে করোনা ভাইরাসের কারনে দিবসটি পালনে সীমিত পরিসরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা প্রশাসন।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে পটুয়খালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব এমপি, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখাসহ আওয়ামীলীগের নেতা কর্মীরা।
পরে একে একে শহীদ বেদীতে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কলাপাড়া প্রেস ক্লাব, কালাপাড়া রিপোর্টার্স ইউনিটি, রিপোর্টার্স ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিকে মহান একুশে ফেব্রুয়ারি আন্তজাতিক মাতৃভাষা দিবস ও মুজিববর্ষ উপলক্ষে শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্সে গণনাট্য উৎসবের আয়োজন করেছে কলাপাড়া বাউল সংঘ। এছাড়া শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভার আয়োজন করা হয়।
এদিকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উপজেলার মহিপুর, কুয়াকাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর