মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে এসএনডিসি’র আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

রিপোর্টারের নাম / ২১৭ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

পিছিয়ে পরা শিশুদের জন্য ” এই স্লোগানকে সামনে রেখে এগিয়ে চলা সামাজিক সংগঠন এসএনডিসি বরিশাল জেলা শাখার আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। আজ সকাল ৮.০০ ঘটিকার দিকে বর্ণ মিছিল সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এসএনডিসি বরিশাল জেলা শাখার সদস্য এবং “আমাদের পাঠশালা’র” শিক্ষার্থীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহরের মুক্তিযোদ্ধা পার্কে এসএনডিসি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দেশাত্মবোধক গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমাদের পাঠশালা’র শিক্ষার্থীরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা প্রাবেশন অফিসার সাজ্জাদ পারভেজ, বিশেষ ছিলেন এসএনডিসি’র উপদেষ্টা শাহজাদা হীরা।প্রধান অতিথি বলেন আজকের এই দিনে সালাম, রফিক, শফিক আরো নাম না জানা আরো অনেক ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আমাদের জন্য এই ভাষাকে ছিনিয়ে এনেছেন। না হয় আমরা এই মধুর ভাষায় কখনও কথা বলার সুযোগ পেতাম না। তাই আজকে আমরা সেই সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে সবার প্রতি অনুরোধ বাংলা ভাষার সঠিক ব্যবহার করুন। মাতৃভাষাকে আর অপমানিত করবেন না।
আলোচনা শেষে অতিথিরা ৩ জন প্রতিযোগিকে পর্যায়ক্রমে  প্রথম, দ্বিতীয়,তৃতীয় নির্বাচন করে তাদের হাতে পুরষ্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর