মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ভাষা শহীদদের প্রতি বিসিকের শ্রদ্ধাঞ্জলি

রিপোর্টারের নাম / ২২২ টাইম ভিউ
হালনাগাদ : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ এর প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল বিসিক কার্যালয় এর কর্মকর্তা-র্কমচারীবৃন্দ।
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে বরিশাল বিসিকের উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ)  মোঃ জালিস মাহমুদ -এর নেতৃত্বে বরিশাল বিসিক অফিসের কর্মকর্তা-র্কমচারীবৃন্দ  খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর নির্ধারিত সময়ে রাত ১২:০১ মিনিটে তারা বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে  ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি তারা গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউরসহ নাম না-জানা শহীদ ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে দিয়ে রচনা করেছিলেন ভাষার জন্য জীবন দেওয়া এক বীর জাতি হিসেবে। তাদের আত্মদানের স্মৃতিকে মনে রেখে সারাদেশে উদযাপিত হয়ে আসছে মাসজুড়ে অমর একুশে।  মাতৃভাষার মর্যাদা রক্ষায় বাঙালির এই আত্মত্যাগের দিনটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারা বিশ্বে পালন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর