মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের আলপনার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার

রিপোর্টারের নাম / ২৩৬ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

একুশে ফেব্রুয়ারির প্রাক্কালে আজ ২০ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চারুকলার শিক্ষার্থীদের অংশগ্রহণে একুশের আলপনা আকা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, শিক্ষাবিদ অধ্যাপিকা শাহ সাজেদা, চারুকলা বরিশালের সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের বরিশালে সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টি ভানু লাল দে। সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথি জেলা প্রশাসক রঙ তুলি দিয়ে আলপনা করার মাধ্যমে একুশের আলপনার শুভ উদ্বোধন করেন পরে সকলে উপস্থিতিতে একুশে ফেব্রুয়ারির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। বিভিন্ন রঙে, রেখায়, ডিজাইনের এই আলপনায় মূর্ত হয়ে উঠেছে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার। ‘শিল্পের আলোয় একুশের আলপনা’ চারুকলার শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের এই আয়োজনে ভাষা সংগ্রাম মূর্ত হয়ে উঠেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর