মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে বিএনপির সমাবেশস্থল ঘিরে জলকামান-সাঁজোয়া যান

রিপোর্টারের নাম / ২২২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের নেতৃত্বে বৃহস্পতিবার এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এরইমধ্যে সমাবেশস্থলে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।
বরিশাল জিলা স্কুল প্রাঙ্গণে এ সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বাড়িয়েছে। এরইমধ্যে জিলা স্কুল মোড়ে অতিরিক্ত পুলিশ, জলকামানসহ পুলিশের সাঁজোয়া যান দেখা গেছে।

তবে এ সমাবেশকে কেন্দ্র করে পুলিশ বিএনপি নেতাকর্মীদের হয়রানি করছে বলে দাবি করেছে বরিশাল মহানগর বিএনপি।

বুধবার এক মতবিনিময় সভায় বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব সাংবাদিকদের জানান, মঙ্গলবার গভীর রাত থেকে নগরের বিভিন্ন ওয়ার্ডে বিএনপি নেতা-কর্মীদের বাসা বাড়িতে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। আশা করি সরকার আমাদের অনুমতি দিয়ে সমাবেশ সফল করার কাজে সহযোগিতা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর