রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

‘রিফাত হত্যার আসামি গ্রেফতারে পুলিশের গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা’ : ডিআইজি শফিকুল

রিপোর্টারের নাম / ৩৩৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৮ জুন, ২০১৯

বরগুনা সদরে প্রকাশ্য দিবালোকে শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার মামলায় এ পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে বরিশাল রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শফিকুল ইসলাম বলেছেন, ‘বাকি আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে। নৃশংস এই হত্যা মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের কারও গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শুক্রবার (২৮ জুন) বিকালে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে রিফাত হত্যা মামলার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘এই মামলায় জড়িত সবাইকে আইনের আওতায় আনতে দেশের প্রতি জেলার পুলিশকে সতর্ক করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোনোভাবেই কাউকে পালিয়ে যেতে দেওয়া হবে না।’

এর আগে বরগুনার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘রিফাত হত্যা মামলায় ৪ নম্বর আসামি চন্দন, ৯ নম্বর আসামি হাসানকে গ্রেফতার ও নাজমুল নামে অজ্ঞাত একজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া, অন্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

মারুফ হোসেন আরও বলেন, ‘১ নম্বর আসামির বিরুদ্ধে ৮টি ও ২ নম্বর আসামির বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। প্রত্যেক মামলায় পুলিশ সঠিকভাবে চার্জশিট দাখিল করেছিল। কিন্তু আদালত থেকে জামিন নিয়ে তারা বাইরে ছিল।’

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে হামলাকারীরা। তারা চেহারা লুকানোরও কোনও চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর