বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ময়মনসিংহে দুই সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

রিপোর্টারের নাম / ১৮৫ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

ময়মনসিংহের ভালুকায় সংবাদ সংগ্রহকালে দুই সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের হামিদের মোড় এলাকায় আবুল কাশেমের ‘স’ মিলে এ ঘটনা ঘটে।

তারা হলেন- দৈনিক খবরপত্র পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি মো. বিল্লাল হোসেন ও স্থানীয় একটি অনলাইন নিউজপোর্টালের নারী সাংবাদিক লিমা আক্তার।

আহত সাংবাদিক বিল্লাল হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি প্রায় ৭০০ থেকে ৮০০ গজারি ও আকাশি গাছ কেটে করাতকলের সামনে রাখা হয়েছে। ওই গাছের ছবি ও ভিডিও তুলে ফেরার পথে মিলমালিক কাশেমের ছেলে সোহাগসহ কয়েকজন হামলা করে। আমাকে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে। আমার সাথে থাকা নারী সাংবাদিকের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছবি ও ভিডিও ফুটেজ ডিলিট করে দেয়।

এসময় তারা কোনো অভিযোগ করলে উল্টো আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দেবে বলে হুমকি দেয়। পরে আমাদের চিৎকার শুনে আশপাশের লোকজন উদ্ধার করে।

এ বিষয়ে অভিযুক্ত মিলমালিকের ছেলে সোহাগের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।‘


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর