রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মিয়ানমারে অভ্যুত্থানের বিরোধিতা করলে ২০ বছর কারাদণ্ডের হুমকি

রিপোর্টারের নাম / ২৬৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

মিয়ানমারে সশস্ত্র বাহিনীর কাজে বাধা দিলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে বলে অভ্যুত্থানবিরোধীদের হুঁশিয়ারি দিয়েছে দেশটির জান্তা সরকার। এছাড়া নতুন আইনে কেউ অভ্যুত্থানকারী নেতাদের বিরুদ্ধে ‘ঘৃণা বা অপমানসূচক’ কিছু প্রকাশ করলেই দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা মোটা অংকের জরিমানার মুখে পড়তে পারেন বলে জানানো হয়েছে। খবর বিবিসির।

সোমবার মিয়ানমার সেনাবাহিনীর ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, কেউ নিরাপত্তা বাহিনীর দায়িত্ব পালনে বাধা দিলে সাত বছর আর জনসাধারণের মধ্যে ভীতি বা অশান্তি ছড়ালে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।

এতে আরও বলা হয়েছে, কেউ ‘মৌখক বা লিখিত শব্দ’ দিয়ে, কোনও ধরনের প্রতীক ব্যবহার করে বা দৃশ্যমান যেকোনও উপস্থাপনার মাধ্যমে সেনাদের প্রতি ঘৃণা প্রকাশ করলে দীর্ঘমেয়াদী কারাদণ্ড বা বড় অর্থদণ্ডের মুখে পড়তে পারেন।

মিয়ানমারে রোববার টানা ৯ম দিনের মতো অভ্যুত্থানবিরোধীরা রাস্তায় নামার পরপরই আইনের বেশ কিছু ধারায় এই পরিবর্তন আনল নতুন জান্তা সরকার। গতকাল থেকেই দেশটির রাস্তায় টহল দিচ্ছে সাঁজোয়া যান।

 

বিবিসির প্রতিবেদনে বলা হযেছে, মিয়ানমারের রাস্তায় সেনা টহল বৃদ্ধিকে অভ্যুত্থানবিরোধীদের ওপর সম্ভাব্য জোরজবরদস্তির সবশেষ নমুনা বলে মনে করা হচ্ছে।

রোববার দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। রাজ্যটির রাজধানী মিতকিনায় বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের সময় এই গুলির শব্দ শোনা যায়। তবে সেটি সাধারণ বন্দুকের গুলি নাকি রাবার বুলেট তা নিশ্চিত হওয়া যায়নি।

বিক্ষোভকারীরা অং সান সু চিসহ বন্দি অন্য নেতাদের দ্রুত মুক্তি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে, ১৫ ফেব্রুয়ারি সু চির বন্দিদশা শেষ হওয়ার কথা। তবে সোমবার তার আইনজীবী জানিয়েছেন, এ নেতা আরও দু’দিন বন্দি থাকতে পারেন। এরপর ভিডিওকলের মাধ্যমে সু চিকে নেপিদোর একটি আদালতে হাজির করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর