বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে ডাকাতি মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টারের নাম / ২৩৮ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

ডাকাতি করার অপরাধে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাধী গ্রামের বাচ্চু হাওলাদার নামে এক ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (১৪ ফেব্রুয়ারী) বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ মাহবুব আলম বিচারাধীন আদালত আসামীর অনুপস্থিতিতে এ রায় দেন।
আদালতের বেঞ্চ সহকারী রেজাউল ইসলাম লিটন জানান, সাজাপ্রাপ্ত বাচ্চু গ্রামের মৃত আশ্রাফ আলী হাওলাদারের ছেলে। বাচ্চু সহ ১৫ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৭ অক্টোবর বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন একই এলাকার বাসিন্দা মোকলেছ সিকদার। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিল।
মামলার অভিযোগ সূত্রে জানাগেছে, ১৭ অক্টোবর রাত ৩ টায় ১৫ সদস্যর একটি ডাকাত দল সিঁদ কেটে তার ঘরে প্রবেশ করে।
ঘরের লোকজনকে অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে হাত পা বেধে নগদ টাকা, স্বর্ণালংকার ও হাত ঘড়ি লুট করে নিয়ে যায়। এতে তার প্রায় ৫৬ হাজার ৭ শ টাকার মালামাল ক্ষতি হয়।
এধরণের অভিযোগ দেয়া হলে থানা পুলিশ বাচ্চুকে আটক করে আদালতে পাঠায়। বাচ্চু আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়।
অভিযোগের সত্যতা পেয়ে বাকেরগঞ্জ থানার এস আই জহুরুল ইসলাম ২০১০ সালের ৭ জুলাই বাচ্চুসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
৮ জনের সাক্ষ্য প্রদান শেষে বাচ্চু দোষী সাব্যস্ত হলে আদালত তাকে ওই সাজা দেন এবং বাকি ১৪ জনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেন।
এদিকে বাচ্চু উচ্চ আদালত হতে জামিন নিয়ে পলাতক হয়। রায়ের সময় পলাতক থাকায় বাচ্চুর বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর