শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পঞ্চম দিনে টিকা নিলেন দুই লাখেরও বেশি মানুষ

রিপোর্টারের নাম / ১৭৭ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

দেশব্যাপী চলমান করোনা টিকাদান কার্যক্রমের পঞ্চম দিনে (সর্বশেষ ২৪ ঘণ্টায়) টিকা গ্রহীতার সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীসহ সারাদেশের ৪৬টি সরকারি হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রে সর্বমোট দুই লাখ চার হাজার ৫৪০ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ এক লাখ ৪০ হাজার ১৫২জন পুরুষ ও ৬৪ হাজার ৩৮৮ জন নারী রয়েছেন।

এছাড়া পঞ্চম দিনে বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন ৮৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের পরিচালক এমআইএস ও লাইন ডিরেক্টর এইচআইএস অ্যান্ড ই-হেলথ অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, টিকা গ্রহীতার বিভাগীয় পরিসংখ্যান অনুসারে সর্বমোট টিকা গ্রহণকারী দুই লাখ চার হাজার ৫৪০ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫১ হাজার ১৫৯ জন, ময়মনসিংহ বিভাগে নয় হাজার ৩৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৫২ হাজার ৮৬৯ জন, রাজশাহীতে ২৩ হাজার ১৮০ জন, রংপুর বিভাগে ১৯ হাজার ৩৮০ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৪৭৯ জন, বরিশাল বিভাগে নয় হাজার ৩৯৭ জন এবং সিলেট বিভাগে ১৫ হাজার ৭৩৯ জন টিকা নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর