রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বিবিসি-র সম্প্রচার বন্ধ ঘোষণা চীনে

রিপোর্টারের নাম / ২৯৫ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

চীনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রকের দ্বারা চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিজিটিএন-এর সম্প্রচার লাইসেন্স বাতিলের এক সপ্তাহের মাথায় শুক্রবার চীন বিবিসি-র সম্প্রচার নিষিদ্ধ করলো।

 

চীন এক বিবৃতিতে জানিয়েছে, বিবিসির ওয়ার্ল্ড নিউজ চীন-সম্পর্কিত রিপোর্টে  বিধিনিষেধ “গুরুতরভাবে লঙ্ঘন করেছে” যা “সত্যবাদী ও ন্যায়সঙ্গত” হওয়া উচিত। এর ফলে চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্থ হয়েছে এবং জাতীয় ঐক্যের ক্ষতি করেছে।

বিদেশি গণমাধ্যম হিসেবে সংবামাধ্যমটি চীনে সম্প্রচারের প্রয়োজনীয় বিষয়সমূহ পূরণে ব্যর্থ। পাশাপাশি, আগামী এক বছরের জন্যেও চ্যানেলটির সম্প্রচারের আবেদন গ্রহণ করা হবে না জানায় চীন।

এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব চীনের এ পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেন, এটা ভীষণ “হতাশাজনক”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর