বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

প্রাথমিকের সব শিক্ষককে করোনার টিকা নেওয়ার নির্দেশ

রিপোর্টারের নাম / ১৯৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে করোনাভাইরাসের টিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) এ নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

 

ডিপিই’র নির্দেশনায় বলা হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে এলে সব বিদ্যালয় খুলে দেওয়া হবে। করোনা থেকে মুক্ত থাকতে সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টিকা নিতে হবে।

আরও বলা হয়েছে, ইতোমধ্যে শিক্ষকদের টিকা দিতে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে। এক সপ্তাহ পর থেকে টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে। সব শিক্ষক-কর্মকর্তাকে নির্ধারিত টিকাদান কেন্দ্রে উপস্থিত হয়ে টিকা নিতে হবে। প্রতিদিন শিক্ষক-কর্মচারীদের মধ্যে কতজন টিকা নিয়েছেন, তার বিস্তারিত তথ্য নিয়মিত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা ডিপিইতে পাঠাবেন। শিক্ষক-কর্মকর্তাদের টিকা দেওয়ার তথ্য ডিপিইতে সংরক্ষণ করা হবে।

এদিকে, আগামী সপ্তাহ থেকে প্রাথমিক শিক্ষকদের করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

 

মঙ্গলবার সচিবালয় ক্লিনিকে টিকা নেওয়ার পর প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আমি শতভাগ সুস্থ আছি। টিকা নিয়ে আতঙ্ক কেটে গেছে।’

করোনার টিকা নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর