রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহন

রিপোর্টারের নাম / ২৭৮ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

পিরোজপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও ১২ কাউন্সিলরগণদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার তাদের শপথবাক্য পাঠ করান।

এ সময় বিভাগীয় কমিশনার প্রথমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত মেয়র মো: হাবিবুর রহমান মালেক কে শপথবাক্য পাঠ করান এবং এর পর নব-নির্বাচিত কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান।

শপথবাক্য পাঠ অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এমএ আউয়াল, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার, প্রেসক্লাব সভাপতি মুনিরুজ্জামান নাসিম, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ছাত্রলীগ সভাপতি জাহিদুল ইসলাম টিটু ।

শপথবাক্য পাঠ করার পরে বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র মো: হাবিবুর রহমান মালেক ও কাউন্সিলর আ. সালাম বাতেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসন কার্যালয়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপে পৌরসভা নির্বাচনের তারা নির্বাচিত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর