সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সামরিক শাসনামলের অধ্যাদেশগুলো জুনের মধ্যে আইনে পরিণত করার নির্দেশ

রিপোর্টারের নাম / ২৬৭ টাইম ভিউ
হালনাগাদ : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারি, ২০২১

সামরিক শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো আগামী জুনের মধ্যে আইনে পরিণত করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (৮ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়।

গণভবন থেকে প্রধানমন্ত্রী ও সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।

বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘একটা উল্লেখযোগ্য বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০১৩ সালে রুলিং দেয়া হলো হাইকোর্ট থেকে যে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৮ পর্যন্ত এবং ১৯৮২ থেকে ১৯৮৬ সাল সেপ্টেম্বর পর্যন্ত যে অর্ডিন্যান্সগুলো (অধ্যাদেশ) করা হয়েছিল সেগুলো বাছাই করে প্রয়োজনীয় আইন করতে হবে। আর যেগুলোর প্রয়োজন নেই সেগুলো ড্রপ করে দিতে হবে।’

সামরিক শাসনামলের কয়েকশ আইন ছিল সেগুলো সব হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘এখন ৫৯টি আইন বাকি আছে। প্রত্যেক মন্ত্রণালয় অনুযায়ী আজকে লিস্ট করে দিয়ে দেয়া হয়েছে এবং কেবিনেট থেকে সিদ্ধান্ত দেয়া হয়েছে, আগামী জুন মাসের মধ্যে অবশ্যই এগুলো আইনে পরিণত করবে। এজন্য কিছু নির্দেশনাও দেয়া হয়েছে।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘অনেক নতুন সচিব আসছেন, তারা হয়তো জানেন না। তাদেরকে নিয়ে আমরা আগামী ২০ ফেব্রুয়ারি বসে গাইডলাইন দিয়ে দেব। যাতে আগামী জুন মাসের মধ্যে এগুলো সংসদে পাঠানোর মাধ্যমে কার্যকরী ব্যবস্থা নেয়া হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর