বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বাবুগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা

রিপোর্টারের নাম / ১৯১ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

বাংলাদেশ শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উপলক্ষে বাবুগঞ্জে শিক্ষক সমিতির বর্ণাঢ্য শোভাযাত্রা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘ছাত্র-শিক্ষক-জনতা, গড়ে তোলো একতা’-এ স্লোগানকে সামনে রেখে শনিবার উপজেলার রহমতপুরে ওই শোভাযাত্রা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সকালে শিক্ষক সমিতির বর্ণিল শোভাযাত্রাটি বরিশাল-ঢাকা মহাসড়কের রহমতপুর ব্রিজ থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয়। এসময় সেখানে শিক্ষক সমিতির উপজেলা সভাপতি রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির বরিশাল বিভাগীয় আঞ্চলিক কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন জাহাঙ্গীর। সংগঠনের উপজেলা কমিটির যুগ্ম-সম্পাদক প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেবের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি প্রধান শিক্ষক সিরাজুল হক, সহ-সভাপতি প্রধান শিক্ষক এইচ.এম ইউসুফ আলী, মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের জেলা সম্পাদক মনিরুজ্জামান খোকন, প্রধান শিক্ষক দিলীপ কুমার পাল, প্রধান শিক্ষক অনীল চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বাদল, আরিফুর রহমান সুমন প্রমুখ। এসময় বক্তারা শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করার পাশাপাশি শিক্ষকদের চাকরির নিরাপত্তা প্রদান এবং বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ বেতন বৈষম্য নিরসনে সরকারের কাছে দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর