রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভোলায় পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
হালনাগাদ : রবিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২১

ভোলা প্রতিনিধি: ভোলায় পুলিশ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, খেলাধুলা পুলিশ সদস্যদের প্রশিক্ষণের একটা অংশ। খেলাধুলা শরীর গঠনের সহায়তার পাশাপাশি শৃঙ্খলাবোধ জাগ্রত করে। যা পুলিশের পেশাগত কাজে অত্যন্ত সহায়ক।

তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের নিজ নিজ সরকারী দায়িত্ব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে শরীর ও মনকে সুস্থ রাখতে বিশেষ খেয়াল রাখতে হবে। তিনি প্রতিটি ইউনিটে নিয়মিত খেলাধুলার আয়োজন করার জন্য ইউনিট ইনচার্জদের নির্দেশনা প্রদান করেন।

জেলা পুলিশ ক্রিকেট টুর্নামেন্টে এ দল, বি দল, সি দল ও ডি দল অংশগ্রহন করে।

এসময় ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, জেলা ডিআই ও-১ আরওআই, রিজার্ভ অফিস, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যগণ ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর