বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নলছিটি থানার গেট ও সেন্ট্রিপোস্ট উদ্বোধনে ডিআইজি

রিপোর্টারের নাম / ২৩২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১

বরিশাল ঝালকাঠি নলছিটি থানার নবনির্মিত গেট ও সেন্ট্রিপোস্ট উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম-বিপিএম (বার), পিপিএম।

বুধবার বিকেল ৩টায় তিনি ফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। এ সময় তিনি দোয়া মোনাজাতে অংশ নেন। এরপর পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের শুভ উদ্বোধন করেন ডিআইজি।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, ডিআইজির স্টাফ অফিসার এএসপি মো. সালমান হাসান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ প্রমুখ। বিকেল ৪টায় ডিআইজি স্থানীয় মার্চেন্টস স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত বিট পুলিশিং মতবিনিময় সভায় যোগ দেন। মতবিনিময় শেষে ডিআইজি নলছিটি থানা পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর