বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল ডাকঘর থেকে ফিক্সড ডিপোজিটের বই চুরির ঘটনায় গ্রেপ্তার নারী

রিপোর্টারের নাম / ১৮৩ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১

বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে গ্রাহকের ফিক্সড ডিপোজিটের বই চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) বিকেলে ডাকঘর কর্তৃপক্ষ বই চোরকে আটক করে থানা পুলিশকে খবর দিলে কোতয়ালী থানার এসআই রফিকুল ইসলাম এসে অভিযুক্তকে আটক করে নিয়ে যান বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার জয়নুল আবেদীন খান। তিনি জানান, ওই নারী চুরি করা বই দিয়ে টাকা উত্তোলন করার চেষ্টা করছিলেন। এই কাজে তার বােনের মেয়েকেও ব্যবহার করেন। কিন্তু টাকা তুলে নেওয়ার আগেই তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কােতয়ালী থানার ওসি নুরুল ইসলাম। তিনি বলেন, বই চুরির অভিযোগে প্রকৃত বইয়ের মা্লিক বাদী হয়ে একজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতকে বুধবার আদালতে সোর্পদ করা হবে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে মদিনা আক্তার মিমের (আসল নাম) ফিক্সড ডিপোজিটের তিন লাখ টাকার বই (নম্বর এফডি-১৩২৬৯১) চুরি করে নিয়ে যান ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা ঝরণা বেগম (আসল নাম)। এ বিষয়ে ডাকঘর কর্তৃপক্ষ থানায় অভিযোগ না দিতে ভুক্তভোগীকে অনুরোধ করেন ডাকঘর কর্তৃপক্ষ। মুলত ডাকঘর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় ওইদিন বই চুরির ঘটনা ঘটে বলে দাবী করেন মদীনা আক্তার। এদিকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) চুরি যাওয়া বই নিয়ে টাকা তোলার চেষ্টা করেন ঝরনা বেগম (৩২) ও তার বােনের মেয়ে সোহাগী আক্তার শ্রাবনী (আসল নাম)। এসময়ে ডাকঘরের কর্মচারীরা ঝরণা বেগমকে আটক করে থানায় খবর দেন। থানা পুলিশ এসে আটক করে দুজনকে নিয়ে যান। তবে ঝরণা বেগমের বোনের মেয়েকে চুরির কাজে ব্যবহার করলেও সে জানতো না আসলে তিনি কি করছেন। তার খালা তাকে বই জমা দিতে বলায় সে জমা দেয়। এ কারনে তাকে মামলার আসামী করা হয়নি বলে জানান বাদী মদিনা আক্তার মিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর