শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ভাসানচরে আরও ১৭৭৬ রোহিঙ্গা

রিপোর্টারের নাম / ২০১ টাইম ভিউ
হালনাগাদ : শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

নোয়াখালীর ভাসানচরে গেছেন আরও ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গা। তাদের মধ্যে পুরুষ ৪০৪ জন, নারী ৫১০ জন এবং শিশু ৮৬২ জন।

শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে তারা ভাসানচরে পৌঁছান। চট্টগ্রাম বোট ক্লাব থেকে পাঁচটি জাহাজ করে তাদের ভাসানচরে নেওয়া হয়।

 

আগামীকাল আরও ১ হাজার ২২২ জন রোহিঙ্গা ভাসানচরে যাবেন।

বৃহস্পতিবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শিবির থেকে বাসে করে তাদেরকে চট্টগ্রামে নেওয়া হয়। রাতে চট্টগ্রাম বিএফ শাহিন কলেজ ট্রানজিট ক্যাম্পে রাখা হয় তাদের। সকালে নৌবাহিনীর জাহাজ ১ হাজার ৭৭৬ জন রোহিঙ্গাকে নিয়ে ভাসানচরের উদ্দেশে রওয়া হয়।

ভাসানচরে দায়িত্বরত নৌবাহিনীর কমোডর আবদুল্লাহ আল মামুন জানান, ভাসানচরে আসা রোহিঙ্গাদের প্রাথমিক শারীরিক পরীক্ষা শেষে ওয়্যারহাউজ-১ এ সমবেত করে ব্রিফ করা হয়। পরে ২৩, ২৪ ও ২৫ নম্বর ক্লাস্টারে স্থানান্তর করা হয় তাদের।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হয়। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গা ভাসানচরে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর