বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশালে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মোল্লার মৃত্যুর সংবাদ শুনে বাসভবনে ছুটে যান পানিসম্পদ প্রতিমন্ত্রী

রিপোর্টারের নাম / ২১০ টাইম ভিউ
হালনাগাদ : শুক্রবার, ২৯ জানুয়ারি, ২০২১

বরিশাল নগরীর ১৯নং ওয়ার্ড হাসপাতাল রোড নিবাসী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মোল্লা মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর সংবাদ শুনে শুক্রবার(২৯ জানুয়ারী) দুপুর ১২টার দিকে প্রয়াতের বাসভবনে ছুটে যান পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম-এমপি।

এসময় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন এবং বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন মোল্লা এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। সেই সাথে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপণ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলমগীর খান আলো, জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ, মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন, মহানগর ছাত্রলীগের নেতা মাহাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর