রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

নতুন প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার

রিপোর্টারের নাম / ২৬৪ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক সুরথ কুমার সরকারকে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

তথ্য ক্যাডারের ৮৪তম ব্যাচের কর্মকর্তা সুরথ কুমারকে প্রেষণে এই নিয়োগ দিয়ে আজ বুধবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনকে গত ৮ এপ্রিল প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হয়। কিন্তু ৩০ এপ্রিল তাকে ফের রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই থেকে প্রধান তথ্য কর্মকর্তার পদটি খালি ছিল।

একই আদেশে সিলেট বিভাগের স্থানীয় সরকারের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মতিউর রহমানকে কৃষি মন্ত্রণালয়ের এনএটিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মফিজুল হককে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি প্রকল্পের প্রকল্প পরিচালক এবং বিওআইয়ের ১৪ তলা বিল্ডিং নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ তৌহিদুর রহমাকে তথ্য মন্ত্রণালয়ের দেশব্যাপী ডিজিটাল টেরিস্ট্রিয়াল সম্প্রচার প্রবর্তন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর