বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থীদের চরিত্রের চরম অবনতি ঘটছে-ইশা ছাত্র আন্দোলন মডেল থানা দক্ষিণ

রিপোর্টারের নাম / ১৯১ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

আজ ২৭ জানুয়ারি ২০২১ইং বুধবার বরিশাল নগরীর ২৫নং ওয়ার্ডে অবস্থিত আইএবি কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর আওতাধীন মডেল থানা দক্ষিণ এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের আশ্রাফী। তিনি বলেন, ধর্মীয় শিক্ষার অভাবে শিক্ষার্থীদের চরিত্রের চরম অবনতি ঘটছে, তাই শিক্ষার প্রতিটি স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। চরিত্রবান শিক্ষিত জনশক্তি তৈরিতে কল্যানকর শিক্ষানীতি প্রণয়ন এখন সময়ের দাবি।

সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার সভাপতি মুহাম্মাদ আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আল্লাহভীরু, সৎ, যোগ্য ও আদর্শবান দেশপ্রেমিক জনশক্তি গড়তে ইশা ছাত্র আন্দোলনের বিকল্প নেই। এদেশে আদর্শ ছাত্র রাজনীতির অনন্য উদাহরণ ইশা ছাত্র আন্দোলন। ইশা ছাত্র আন্দোলন দেশের সকল সংকটময় মুহূর্তে সাধারন জনগণের পাশে ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

শাখা সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সহঃ প্রচার সম্পাদক কে এম বায়জিদ, সহঃ অর্থ সম্পাদক এস এম ছাব্বির রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আজিজুল হক, ইশা ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার দাওয়াহ্ ও প্রশিক্ষণ সম্পাদক গাজী মুহাম্মাদ রেদোয়ান, ইসলামী যুব আন্দোলন মডেল থানা দক্ষিণ শাখার সভাপতি মুহাম্মাদ খালিদ সাইফুল্লাহ্ প্রমুখ।

প্রধান বক্তা তার বক্তব্যের শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বরিশাল মহানগর আওতাধীন মডেল থানা দক্ষিন শাখার বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২১ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটির সভাপতি- মুহাম্মাদ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি-আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক-মুহাম্মাদ আল আমীন মনোনীত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর