শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

রোগী সেজে হাসপাতালে এসিল্যান্ড

রিপোর্টারের নাম / ২০৭ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

ময়মনসিংহের ভালুকা সরকারি হাসপাতালে রোগী সেজে নব যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিন অভিযান চালিয়ে বিভিন্ন ক্লিনিকের ৫ নারী দালালকে হাতেনাতে গ্রেফতার করেন। সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

জানা যায়, দীর্ঘদিনের অভিযোগ ছিল ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ক্লিনিকের দালালদের অত্যাচারে সেবা নিতে আসা রোগীরা হয়রানি হয়ে আসছিলেন। রোগী হয়রানির অভিযোগে সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনউদ্দিন রোগী সেজে সরকারি হাসপাতালে গিয়ে বিভিন্ন ক্লিনিকের ৫ নারী দালালকে হাতেনাতে ধরে ফেলেন।

এ সময় হাসপাতাল গেটের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলার ভান্ডাব গ্রামের আলেক চানের স্ত্রী রুমা (৪২), ওই গ্রামের শহীদ মিয়ার স্ত্রী রিতা (৪৫), মোস্তফার স্ত্রী রাফেজা খাতুন (৩৫), পানিভান্ডা গ্রামের আলম খানের স্ত্রী রুমা আক্তার (২৪) ও ভালুকা পৌরসভার ৫নং ওয়ার্ডের মিন্টু মিয়ার স্ত্রী রাশিদাকে (২৮) সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সোহেলী শারমিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর