রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সাড়ে চার হাজার নকল পাঠ্যবইসহ আটক ২

রিপোর্টারের নাম / ২৫২ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০১৯

একাদশ-দ্বাদশ শ্রেণির মূল পাঠ্যবইয়ের সাড়ে চার হাজার নকল কপিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার সূত্রাপুর থানাধীন রূপচাঁদ লেন ও ডেমরা থানাধীন মাতুয়াইল এলাকা থেকে তাদের আটক করে র‌্যাব-১১ এর একটি টিম।

আটকরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার সিংহরাদী গ্রামের আলী মো. খানের ছেলে ও সূত্রাপুরের রূপচাঁদ লেনে অবস্থিত ভাই ভাই বুক বাইন্ডিংয়ের মালিক মো. নবী খান (৩৫) এবং যশোর জেলার কোতয়ালী থানার শংকরপুর গ্রামের মৃত ইউসুফ হোসেনের ছেলে ও মাতুয়াইলের ফাইভ স্টার প্রিন্টিং প্রেস ও পাবলিকেশন্সের ব্যবস্থাপক মো. আইয়ুব হোসেন (৫৩)।

বুধবার সন্ধ্যা ৬টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১, সিপিসি-১ এর কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান এ তথ্য জানান।

তিনি জানান, সদ্য কলেজ ও মাদ্রাসায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের হাতে আগামী ১ জুলাই থেকে নতুন পরিমার্জিত পাঠ্যবই তুলে দেয়ার লক্ষ্যে এনসিটিবি তথা সরকারের যে প্রয়াস তা প্রশ্নবিদ্ধ করার জন্য এবং অবৈধ ও অনৈতিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী বিপুল পরিমাণ নকল বই বাজারজাত করছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঢাকার সূত্রাপুরে ভাই ভাই বুক বাইন্ডিং ও ডেমরা থানাধীন মাতুয়াইল হাজী বাদশা মিয়া রোডের ফাইভ স্টার প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশন্সে অভিযান চালিয়ে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা বইয়ের সাড়ে চার হাজার বই এর সমপরিমাণ ৪৭ বান্ডেল ও বাংলা সহপাঠ বইয়ের ২টি বান্ডেল জব্দ করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে সূত্রাপুর থানা ও ডেমরা থানায় কপিরাইট আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর