বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

বরিশাল কারাগারে বিভিন্ন উপকরণ বিতরণ করেন নবাগত জেলা প্রশাসক

রিপোর্টারের নাম / ১৯৬ টাইম ভিউ
হালনাগাদ : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি, ২০২১

বরিশালের নবাগত জেলা প্রশাসকের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন কারাবন্দিদের মাঝে টিভি, সেলাই মেশিনসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।

আজ ২৭ জানুয়ারি বুধবার সকাল ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে টেলিভিশন, শীতবস্ত্র কম্বল, নারী কয়েদিদের জন্য শাড়ি এবং সেলাই মেশিন বিতরণ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের নবাগত জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বর্নিক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী,

সিনিয়র সাংবাদিক এস এম ইকবাল, সনাক সভাপতি অধ্যাপিকা শাহ্ সাজেদা, প্রাবেশন অফিসার জেলা সাজ্জাদ পারভেজ,

বেসরকারি কারা পরিদর্শক রিজভীউল কবির, পরিচালক এনআরবিসি ব্যাংক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা সংক্ষিপ্ত এক আলোচনা শেষে কারাগারের বন্দিদের চিত্ত বিনোদন ও মানসিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে বেসরকারি কারা পরিদর্শক ও সমন্বয়কারী অপসোনিন এর পক্ষ থেকে ২০ টি টেলিভিশন বিতরণ করা হয়।

পাশাপাশি পরিচালক এনআরবিসি ব্যাংক ও কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এর পক্ষ থেকে শতাধিক শীতবস্ত্র কম্বল বিতরন এবং অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির পক্ষ থেকে নারী কয়েদিদের মাঝে দুইটি সেলাই মেশিন এবং ৬০ জন কয়েদিদের জন্য শাড়ি বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

পরে প্রধান অতিথি জেলা প্রশাসকসহ কমিটির সদস্যদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন জেলা প্রশাসক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর