বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

সময় টিভির বিশেষ প্রতিনিধি পদে ফিরদাউস সোহাগের পদোন্নতি

রিপোর্টারের নাম / ১৯০ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন চ্যানেলটির বরিশাল ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ। মঙ্গলবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাঠানো এ সংক্রান্ত এক চিঠিতে তার পদোন্নতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। গত ১লা জানুয়ারি থেকে তার পদোন্নতির আদেশ কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পদোন্নতি পেয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফিরদাউস সোহাগ। একই সাথে সহযোগীতা করার জন্য বরিশালের দর্শক, শুভানুধায়ী ও সহকর্মীসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক ফিরদাউস সোহাগ।

এর আগে ২০১৯ সালে তাকে সিনিয়র রিপোর্টার হিসেবে পদোন্নতি দিয়েছিল সময় টেলিভিশন কর্তৃপক্ষ। ২০১০ সালের পহেলা ডিসেম্বর সময় টেলিভিশনের প্রতিষ্ঠাকালগ্নে রিপোর্টার হিসেবে যোগদান করেন তিনি।

ফিরদাউস সোহাগ দেশ টিভি এবং এর আগে দেশের প্রথম সংবাদ ভিত্তিক টিভি চ্যানেল সিএসবি নিউজ’র প্রতিষ্ঠালগ্ন থেকে বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত রিপোর্টার হিসেবে কাজ করেন।

এর আগে ১৯৯১ সালে বরিশালের সাপ্তাহিক ‘সময়ের কাগজ’ (বর্তমানে বিলুপ্ত) পত্রিকায় কাজ করার মধ্যে দিয়ে সাংবাদিকতা শুরু করেন ফিরদাউস সোহাগ। পরবর্তীতে তিনি জাতীয় দৈনিক যায়যায় দিন, দৈনিক সমকাল, দৈনিক মানবজমিন, দি বাংলাদেশ টুডে এবং আঞ্চলিক দৈনিক আজকের বার্তা, দক্ষিণাঞ্চল ও প্রবাসী পত্রিকায় সাংবাদিকতা করেন ফিরদাউস সোহাগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর