সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট
গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে নিয়োগ পেলেন আব্দুস সাত্তার মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ অবকাঠামো নয়, খেলোয়াড়দের অগ্রাধিকার দেবেন আমিনুল নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন যারা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান রাজনীতিতে খালেদা জিয়ার ৪১ বছর খালেদা জিয়ার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক, প্রজ্ঞাপন জারি তার আপসহীন নেতৃত্বে গণতন্ত্রহীন অবস্থা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে- প্রধান উপদেষ্টা বুধবারের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ৫ জানুয়ারি

মঠবাড়িয়ায় পৌর সভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম উন্মুক্ত ঘোষণা

রিপোর্টারের নাম / ২৪৯ টাইম ভিউ
হালনাগাদ : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

মঠবাড়িয়া প্রতিনিধি  : এশীয় উন্নয়ন ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম উন্মুক্ত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে পৌর মেয়র ও উপজেলা আ‘লীগের সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস সুপেয় পানি সরবরাহ কার্যক্রম উন্মুক্ত ঘোষণা করেন।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগের সহ-সভাপতি আরিফ উল হক, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলী হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা নূর আলম, ওসি মাসুদুজ্জামন, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, সাংবাদিক আবদুস সালাম আজাদী, ডাঃ কাজী সিরাজুল হক, কাউন্সিলর মঞ্জুর রহমান শিকদার, প্রভাষক জুলহাস শাহিন, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা।
পৌর মেয়র রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস বলেন, উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৫৩ কোটি ৯ লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ও পৌরসভার উদ্যোগে সিনো কনস্ট্রাকশন ওয়াটার সাপ্লাই টিটমেন্ট প্লান্ট তৈরী করেন। ২০১৮ সালের মার্চ মাসে প্লান্ট তৈরীর কাজ শুরু করেন।
পৌর নির্বাহী প্রকৌশলী আব্দুস ছালেক জানান, গত ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে পরীক্ষামূলক পানীর লাইন চালু করা হয় এবং আজ সুপেয় পানি সরবরাহ কার্যক্রম উন্মুক্ত ঘোষণা করা হয়। ইতোমধ্যে পৌর সভায় ৩ হাজার ৫‘শ গ্রাহককে সংযোগ দেয়া হয়েছে। পৌর শহরের কলেজ পাড়া ও ৮ নং ওয়ার্ডে পৃথক দুটি পানির ট্যাঙ্কি নির্মাণ করা হয়েছে। প্রতিদিন দু’ধাপে পানি সরবরাহ করা হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর